ঢাকা, শুক্রবার ই-পেপার সংস্করণ

সংবাদ বার্তা

সত্য প্রকাশে নির্ভীক — প্রতিদিনের বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেপালে মামুনুল হক

রাজনীতি · 2026-09-06 13:32:26

দুই দিনের সফরে নেপাল গেলেন মামুনুল হক

দুই দিনের সফরে নেপাল গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান।

নেপালে পৌঁছানোর পর দেশটির বিমানবন্দরে মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও তাহাফফুজে খতমে নবুওয়ত নেপালের প্রেসিডেন্ট মাওলানা শফীকুর রহমান কাসেমী।

সফরসঙ্গী যারা

মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

৮ সেপ্টেম্বর দেশে ফেরার কথা

দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর আল্লামা মামুনুল হকের দেশে ফেরার কথা রয়েছে।

দলের প্রেস বিজ্ঞপ্তিতে সফরসংক্রান্ত এসব তথ্য জানানো হয়েছে।